DESK
Published:2026-02-27 12:37:07 BdST
ঢাকার কাছেই বাঁশ-কাঠের তৈরি রূপগাঁও রিসোর্ট
ডেস্ক
____________________
ঢাকার খুব কাছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার স্থায়ী প্রদর্শনী কেন্দ্রের’ পার্শ্ববর্তী এলাকার দক্ষিণ দিকে জাঙ্গীর নামক স্থানে গড়ে তোলা হয়েছে রূপগাঁও রিসোর্টটি।
এসির কোনো ব্যবস্থা নেই। ৮০ ভাগ বাঁশ দিয়ে তৈরি এ দ্বিতল স্থাপনায় ছাদ, প্রতিটি রুমের দেওয়াল, দোতলার মেঝে এমনকি দোতলায় ওঠার সিঁড়িও তৈরি করা হয়েছে কাঠ-বাঁশ দিয়ে। এই রিসোর্টের বাইরে দেখবেন মনোমুগ্ধকর গ্রামবাংলার প্রাকৃতিক দৃশ্য। চলচ্চিত্র নির্মাতা ব্রাত্য আমিন ২০২৩ সালের ১৮ জানুয়ারী রূপগাঁও রিসোর্টের যাত্রা শুরু করেন। বেশ বড় এলাকা।
এ স্থাপনায় আছে রাত কাটানোর ব্যবস্থাও। ডাবল বেডের ৭টি রুম, ৫০-৬০ জনের অংশগ্রহণে বিভিন্ন কর্মশালার আয়োজন, দিনব্যাপী অবস্থান কিংবা অনেকে মিলে রাত্রিযাপনের জন্য একটি বড় হলরুম ও একটি খাবারের ঘর।
নারী ও পুরুষের জন্য আলাদা দুটি গোসলখানা ও চারটি শৌচাগার। প্রাকৃতিক ও নিরাপদ দেশজ-ভেষজ খাদ্য-পণ্য বিপননের জন্য আছে একটি বিপনন কেন্দ্র। এছাড়া স্থাপনার আঙিনায় আছে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের ব্যবস্থা।
ঘরের মুল সিঁড়ি ধরে উপড়ে উঠতে গেলেই চোখে পরবে বিভিন্ন জায়গায় ঝোলানো বাঁশের তৈরি কুলা। যেখানে লেখা আছে ‘আলো হাওয়া বেঁধো না রোগে/ ভোগে মোরো না সহ অসংখ্য উক্তি’।
পযর্টন স্পটের চার পাশে ধানের ক্ষেত। পুকুর, বিল ও ধানক্ষেতসহ বর্তমানে চারদিকে গ্রামীণ প্রাকৃতিক পরিবেশ বিরাজমান। স্থাপনাটির সামনের দিকে চারপাশে আমগাছের বেষ্টনী।
নানা প্রজাতির পাখির কলকাকলী। মাটির তৈরী তৈজসপত্রে খাবার পরিবেশনসহ সব মিলিয়ে শান্ত নিরিবিলি গ্রামীণ পরিবেশে বাঁশ-কাঠে নির্মিত রিসোর্টটিকে প্রতিটি পরতে পরতে গ্রাম বাংলার পুরোনো সাংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করেই নির্মিত হয়েছে রূপগাঁও। ঢাকা থেকে রূপগাঁওয়ে পিকনিক পার্টিতে আসা শবনম খানম বলেন, ‘পাখি ডাকা সবুজে ঘেরা শান্ত নিরিবিলি বাঁশ নির্মিত এ রিসোর্টটি প্রতিটি পরতে পরতে বাঙগালিয়ানা সংস্কৃতির উপস্থিতি আছে। প্রাকৃতিক পরিবেশ অকৃত্রিম হাওয়া, যা মানসিক প্রশান্তিদায়ক।’
২০ শতাংশ জমিতে নির্মাণ করা হয়েছে ১৭০ ফুট লম্বা বাঁশের তৈরি এই দ্বিতল স্থাপনা।
‘এখানে থাকবে রাসায়নিক সার ও বিষ মুক্ত ফসলে উৎপাদিত সব দেশীয় খাবার। এখানে খাবার পরিবেশন করা হয় মাটির তৈরী তৈজসপত্রে। সব মিলিয়ে গ্রাম বাংলার চিরাচরিত কৃষ্টি-কালচার ও ঐতিহ্যকে ধারণ ও উপস্থাপন করার প্রত্যয় নিয়ে রূপগাঁও নলেজ এক্সচেঞ্জ সেন্টার যাত্রা শুরু করেছে।
ঢাকার কুড়িল বিশ্বরোড থেকে ভুলতা গাউছিয়া চলাচলকারী যাত্রীবাহী বাসে কাঞ্চন ব্রিজের পশ্চিপাড় নেমে ১ কিলোমিটার রাস্তা রিকশা বা অটোতে যেতে পারেন।
আপনার মতামত দিন:
